
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাব মোকাবিলায় দেশে কৃচ্ছ্রসাধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ের লক্ষ্যে দেশের ব্যাংকগুলোকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।বুধবার (১১ মার্চ) জারি করা এক নির্দেশনায় বলা হয়, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত গাড়ির পরিবর্তে গণপরিবহন ব্যবহার করতে হবে। প্রয়োজনে একাধিক ব্যক্তি মিলে শেয়ারিং ব্যবস্থায় যাতায়াত করার পরামর্শও দেওয়া হয়েছে।এ ছাড়া জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে ব্যাংক অফিসগুলোতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না। ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা, উপশাখা এবং অন্যান্য অফিসে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী নীতি অনুসরণ করতে বলা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বৈশ্বিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সতর্কতা প্রয়োজন হয়ে পড়েছে। রাজধানীতে ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির একটি বড় অংশ ব্যাংকারদের হওয়ায় তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জ্বালানির ওপর চাপ কমে আসে।এ উদ্যোগের মাধ্যমে দেশের জ্বালানি ব্যবস্থাপনায় চাপ কমানো এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় নিশ্চিত করার আশা করছে বাংলাদেশ