
ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে বিমান চলাচল ব্যাহত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছেন বহু বাংলাদেশি। তাদের নিরাপদে দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে US-Bangla Airlines।এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম বিশেষ ফ্লাইটটি বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে Hazrat Shahjalal International Airport থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে দুবাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে যাত্রী নিয়ে দেশে ফিরবে।এছাড়া দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে একই দিন রাতেই সেটি ঢাকায় ফিরে আসবে বলে জানানো হয়েছে।বর্তমানে আঞ্চলিক উত্তেজনার জেরে বিভিন্ন রুটে ফ্লাইট সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে অনেক দেশেই ফ্লাইট চলাচল সীমিত আকারে পরিচালিত হচ্ছে।