
সাভার বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের ‘অদৃশ্য আতঙ্ক’ ও ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য ঠেকাতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করে।আটক ব্যক্তিরাজাহাঙ্গীর আলম (৩৫)রিপন মিয়া (৪০)মো. শাহিন ইসলাম (১৮)মো. রাসেল (১৮)জানা গেছে, গভীর রাতে সাভার বাসস্ট্যান্ড এলাকায় টহল দেওয়ার সময় সেনাসদস্যরা কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। একদল ছিনতাইকারী সাধারণ পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করলে সেনাবাহিনী দ্রুত কৌশলগত অবস্থান নেয়। ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।পরবর্তীতে আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।