
অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট-কে পৃথক দুই ধারায় মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার ঢাকার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, অবৈধ সম্পদ অর্জনের দায়ে সম্রাটকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।এছাড়া মানিলন্ডারিংয়ের দায়ে আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।আদালত তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।দুই ধারার সাজা ধারাবাহিকভাবে (একটির পর একটি) কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ফলে তাকে মোট ২০ বছর কারাভোগ করতে হবে।