
বিদেশ থেকে অবৈধভাবে ১৪ বোতল অ্যালকোহল আনার অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব এবং চলচ্চিত্র নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।ঘটনাটি গত ১৭ আগস্টের। ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর বিএস-২১৮ ফ্লাইটে আসা ওই তিনজন গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে তাদের লাগেজ থেকে ১৪ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।আইন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন বেআইনি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী লাইসেন্সিং কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি নিষিদ্ধ। সাধারণত এ ধরনের ঘটনায় যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।তবে অভিযোগ রয়েছে, মামলার বিধান থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়নি। বরং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখে।বিমানবন্দর কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রী ব্যাগেজ বিধিমালা লঙ্ঘন করে আমদানি নিষিদ্ধ পণ্য বহনের অভিযোগে নোট করা হলেও পরবর্তী সময়ে তাদের ছেড়ে দেওয়া হয়।এ ঘটনায় আইন প্রয়োগে সমতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।