
দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে নার্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক একে এম শাহিদুর রহমান বলেছেন, দাবি আদায়ের নামে কিংবা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম করা বা তাদের জিম্মি করে কোনো ধরনের কার্যক্রম করতে দেওয়া হবে না।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।র্যাব ডিজি বলেন, “শান্তিপূর্ণভাবে দাবি-দাওয়া উপস্থাপন করা নাগরিকের অধিকার। তবে সেই অধিকার প্রয়োগের নামে সাধারণ মানুষের চলাচল ব্যাহত করা, ভাঙচুর, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।”তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে।এছাড়া জননিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে বলেও জানান তিনি।