
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারক শব্দটির সঙ্গে সততার বৈশিষ্ট্য জড়িত। কেউ দুর্নীতিতে জড়ালে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, দুর্নীতির মামলাও করা হবে। দুর্নীতি করে কেউ পার পাবে না।”বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রী তার মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতিমূলক সভায় এ কথা বলেন। তিনি বলেন, “বিচারপতি মানেই সৎ বিচারপতি; আলাদা কোনও সংজ্ঞার প্রয়োজন নেই। বিচারকের ক্ষেত্রে সৎ-অসৎ বিভাজন দেখার দরকার নেই।”মন্ত্রী আরও বলেন, “যাদের মনে হয় চাকরির বেতনে সংসার চলে না বা আয় যথেষ্ট নয়, তাদের এই দায়িত্ব নেওয়ার প্রয়োজন নেই। তারা অবসরের পরও ওকালতি করতে পারেন।”