
ভারতের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে একটি নারী হোম (সংশোধনাগার) থেকে তালা ভেঙে পালিয়ে যান ১০ জন আবাসিক। তাদের মধ্যে ৭ জন বাংলাদেশি নারী ছিলেন। ঘটনার কয়েক ঘণ্টা পরই তাদের পুনরায় আটক করা হয়েছে।সোমবার গভীর রাতে মধ্যমগ্রামের দোলতলা এলাকায় এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পলাতকদের খোঁজে তৎপরতা শুরু করে।ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, পালিয়ে যাওয়া ১০ জনের মধ্যে দুজন নাবালিকা, ৭ জন বাংলাদেশি নারী এবং একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। সংশ্লিষ্ট হোমটি কেবল নারী আবাসিকদের জন্য পরিচালিত হয়। বিদেশি নাগরিক বা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি)-এর মাধ্যমে পাঠানো ব্যক্তিদের এখানে রাখা হয়।পুলিশ জানিয়েছে, কীভাবে তারা তালা ভেঙে পালালেন এবং এর পেছনে কারও গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তদন্ত চলছে।