
গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগ-এর সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও দুজনকে।সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, রাজনৈতিক মামলায় শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়। জামিন আদেশের পর কারামুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে।





