
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর স্থানীয় দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন- উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল কাদের খন্দকার।রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ওই ইউনিয়নের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম জানিয়েছেন।