রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মুন্সীগঞ্জ-এ নিহত জসিমের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধ ছিল: বাংলাদেশ সেনাবাহিনী

মুন্সীগঞ্জ-এ নিহত জসিমের সঙ্গে প্রতিপক্ষের পূর্ববিরোধ ছিল: বাংলাদেশ সেনাবাহিনী

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত মো. জসিম নায়েবের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের পূর্ববিরোধ ছিল বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ১৯ বীর-এর সিও লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের।লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবের বলেন, জসিম নায়েবের সঙ্গে ‘ডাক্তার নাসির গ্রুপ’-এর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনা ঘটে। এর আগে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ছিল বলে জানান তিনি।তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে জসিমের বাড়িতে প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে মাঠে কাজ করছে।

সর্বশেষ
পাঠক প্রিয়