রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল–এর বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, জাতীয় নির্বাচন ঘিরে সার্বিক পরিস্থিতি, প্রাপ্ত ফলাফল এবং দলীয় অবস্থান তুলে ধরা হবে এই সংবাদ সম্মেলনে।সংবাদ সম্মেলনে প্রধান বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ, নতুন সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট সমীকরণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এই সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দেশের সামগ্রিক রাজনৈতিক ভবিষ্যৎ ও ক্ষমতার রূপরেখা স্পষ্ট করতে এদিন গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়