রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

চরফ্যাশনের ১৩০ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

চরফ্যাশনের ১৩০ কেন্দ্রে পৌঁছাচ্ছে ভোটের সরঞ্জাম

আগামীকাল ১২ ফেব্রুয়ারি সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় সংস্কার প্রস্তাবের ওপর গণভোট। এ উপলক্ষে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে ভোলা-৪ (চরফ্যাশন) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৩০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এসব সামগ্রী কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সকাল থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং সন্ধ্যার মধ্যেই সব কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে।ভোলা-৪ আসনে এবার মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোস্তফা কামাল, জাতীয় পার্টির মিজানুর রহমান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম, জনতার দলের জালাল উদ্দীন রুমি এবং স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ রফিকুল ইসলাম।

সর্বশেষ
পাঠক প্রিয়