সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ আহত অর্ধশতাধিক

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ আহত অর্ধশতাধিক

টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে টঙ্গীর হোন্ডারোড এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত ১২ জনকে টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল আজিজ (৩০), রমজান (১৫), হৃদয় (১৯), মারুফ (২১), আকাশ (২১), হাসমত আলী (৫৪), মারুফ (১৭), সিয়াম (১৬), রাব্বি (১৪), রুবেল (৩৪), মোস্তাকিম (১৪) ইমরানসহ (২০) অর্ধশতাধিক।প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পূর্ব নির্ধারিত নির্বাচনি গণমিছিলে যোগ দেওয়ার জন্য টঙ্গীবাজার বাটাগেট এলাকায় নেতাকর্মীরা জড়ো হন। বিকাল সাড়ে ৪টার দিকে হোন্ডারোডের মাথায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুনে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এতে অর্ধশতাধিক নেতাকর্মীর হাত, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। দগ্ধদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত ও দগ্ধ ১২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, গ্যাস বেলুন বিস্ফোরণে আহতদের মধ্যে অনেকের ১৮ থেকে ২০ ভাগ দ্বগ্ধ থাকায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদি হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়