রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য আটক, লুন্ঠিত স্মার্টফোন উদ্ধার

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য আটক, লুন্ঠিত স্মার্টফোন উদ্ধার

নওগাঁর পোরশা থানা এলাকায় মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতিকালে লুন্ঠিত একটি স্মার্টফোনসহ নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।ডাকাতির ঘটনাটি ঘটে গত ১৭ জানুয়ারি দিবাগত রাতে। সেদিন রাত পৌনে ৮টার দিকে পোরশা থানাধীন মশানতলা মোড় থেকে ধুলাডাঙ্গা শাখা সড়কে একটি মাইক্রোবাসের গতিরোধ করে ডাকাতি চালায় একটি সংঘবদ্ধ চক্র।এ ঘটনায় ১৯ জানুয়ারি পোরশা থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডাকাত চক্রকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন জশৈল গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য দুরুল হোদা (৫৫) কে আটক করা হয়।আটক দুরুল হোদা গোমস্তাপুর থানাধীন জশৈল গ্রামের মৃত তৈমুর আলীর ছেলে। তাকে আটকের সময় তার বাড়ি থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত একটি স্মার্টফোন, ডাকাতির ভাগের নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করে জব্দ করে পুলিশ।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুরুল হোদা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায়, ওই ডাকাতির ঘটনায় তারসহ মোট ছয়জন অংশ নেয়।ডাকাতির সঙ্গে জড়িত অপর সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ
পাঠক প্রিয়