সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!

ধানের শীষের প্রচারে আ. লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী!

এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর স্ত্রী ও তার পরিবারের সদস্যরা নেমেছেন ঢাকা-১৯ (সাভার- আশুলিয়া) আসনের বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায়।সোমবার বিকালে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মালিকানাধীন এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অভ্যন্তরে এ দৃশ্য দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যায়, বিএনপি প্রার্থী ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুর পক্ষে তার স্ত্রী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ভোট প্রচারণায় মিসেস বাবুর পাশে ডা. এনামের বড় স্ত্রী রৌশন আরা লাভলী তার ভাই ও এনামের স্টাফদের কাছে প্রতীক ও হ্যান্ডবিল হাতে নিয়ে প্রচারণা চালানো হচ্ছে।এ ব্যাপারে লাভলীর মোবাইল ফোনে কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ভাই ও এনামের শ্যালক সাইফুল ইসলাম মোবাইল ফোনে যুগান্তরকে জানান, কি আর করব, বিএনপি থেকে এনাম মেডিকেলে প্রচারণার সময় সবাইকে নিয়ে থাকতে বলা হয়েছিল। তাই তাদের সঙ্গে আমরাও প্রচারণায় অংশ নেই।তবে এ ধরনের নির্বাচনি প্রচারণায় সাভারবাসী হতবাক। এলাকাবাসী বলছেন, এটাও এক ধরনের রাজনৈতিক কৌশল। এভাবেই বিএনপি আওয়ামী লীগের ভোট ব্যাংক দখল করতে চায়।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুইবারের এমপি ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন ডা. এনামুর রহমান। জুলাই আন্দোলন ও ৫ আগস্টের পর তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ একাধিক দুর্নীতির মামলা চলমান রয়েছে। তিনি গত বছর রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়ে কারাগারে বন্দি আছেন।

সর্বশেষ
পাঠক প্রিয়