সিসি ক্যামেরা স্থাপনের কথা বলে বাসা-বাড়িতে ঢুকে প্রতারণা এবং সুযোগ বুঝে ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে মোহাম্মদ কাইয়ুম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানিয়েছেন, তিনি প্রায় ৭ বছর ধরে এই প্রতারণা করে আসছেন।অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মোহাম্মদ কাইয়ুম নিজেকে সিসি ক্যামেরা টেকনিশিয়ান পরিচয় দিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে যান। তার সাথে একটি সাইড ব্যাগ বা স্কুল ব্যাগ থাকে। ভুক্তভোগীদের দাবি, কাইয়ুম প্রথমে ভুয়া ভাউচারের মাধ্যমে মানুষকে বিশ্বাস করান। এরপর কাজের সুযোগে ফ্ল্যাটের ভেতর থেকে ল্যাপটপ, মোবাইল ফোনসহ অন্যান্য দামি জিনিসপত্র চুরি করে ব্যাগে নিয়ে চলে যান।এ ঘটনায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তাকে ধরিয়ে দিতে পারলে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।*সতর্কতা:* আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, অপরিচিত কেউ সিসি ক্যামেরা স্থাপনের কথা বলে বাসায় আসতে চাইলে অবশ্যই তার পরিচয়পত্র যাচাই করে নিন এবং প্রতিষ্ঠানের অফিসিয়াল কাগজপত্র দেখতে চান।
