মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব (Military Secretary to the President – MSP) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন।বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সামরিক সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্বভার পরিচালনা করবেন।এই পদে স্থলাভিষিক্ত হওয়ার পূর্বে তিনি অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং’ (বিপসট)-এর ২০তম কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। সামরিক বাহিনীতে তার দীর্ঘ অভিজ্ঞতা ও সফল ট্র্যাক রেকর্ড রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
