ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন পেয়েছেন মো. জাহিদুল হাসান, পিপিএম-সেবা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌহিদ আহমেদ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।নতুন দায়িত্ব পাওয়ায় মো. জাহিদুল হাসানকে অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, তাঁর দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে ময়মনসিংহ রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এবং অপরাধ দমনে পুলিশ আরও কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি তাঁকে নতুন কর্মস্থলে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন সর্বস্তরের জনগণ।
