সরকার দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক), সরকারি যানবাহন অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলামকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে বদলিপূর্বক প্রেষণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক করা হয়েছে।ডিএসসিসির শূন্য হওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খয়বর রহমান।এছাড়া, বিসিকের চেয়ারম্যান মো. সাইফুল ইসলামকে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে সরকারি যানবাহন অধিদপ্তরের নতুন পরিবহন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
