হবিগঞ্জের বাহুবল মডেল থানায় যোগদানের মাত্র একদিনের মাথায় অফিসার ইনচার্জ (ওসি) এম আলী আশরাফকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।এদিকে তার পরিবর্তে মোহাম্মদ রুহুল আমিন তালুকদারকে বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ জারি করা হয়েছে। তবে এম আলী আশরাফকে প্রত্যাহারের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
