ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১৯ জুলাই) দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।সভায় মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন বাস্তবায়ন, প্রযুক্তিনির্ভর কার্যক্রমের সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় ট্রাফিক বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধান নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নগরবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিক সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।তিনি বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি গুরুতর সমস্যা। নীরব এলাকায় স্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
