আজ রাজশাহী রেঞ্জের ডিআইজি (ডেপুটি ইন্সপেক্টর জেনারেল) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একনিষ্ঠ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা জনাব আশিক সাইদ। তাঁর এই নতুন পথচলায় ক্রাইম অফ ২৪ মিডিয়া পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।জনাব আশিক সাইদ একজন অত্যন্ত দক্ষ, পেশাদার এবং যোগ্য কর্মকর্তা। তাঁর পূর্ববর্তী কর্মক্ষেত্রের সততা, নিষ্ঠা এবং অপরাধ দমনে দৃঢ় ভূমিকা সর্বদাই প্রশংসিত হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাঁর এই সুদীর্ঘ অভিজ্ঞতা ও মেধার আলোকেই রাজশাহী রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেগবান ও জনবান্ধব হয়ে উঠবে।”আমরা অত্যন্ত আশাবাদী যে, জনাব আশিক সাইদ স্যার তাঁর সততা ও যোগ্যতার স্বাক্ষর রেখে অত্যন্ত সুন্দরভাবে তাঁর নতুন দায়িত্ব পালন করবেন এবং রাজশাহী রেঞ্জের সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন।”স্যারের ভবিষ্যৎ কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
