জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার বলেছেন, গত ১৭ বছরে রাজনৈতিক দলগুলো যে লক্ষ্য অর্জন করতে পারেনি, ছাত্রসমাজ সেই লক্ষ্যে পৌঁছাতে নেতৃত্ব দিয়েছে।এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।ইসহাক সরকার বলেন, “এই ছাত্রদের কারণেই আমরা নতুন করে জীবন ফিরে পেয়েছি এবং কারামুক্তি পেয়েছি। আমার বিরুদ্ধে ৩৬৬টি মামলা ছিল।”তিনি জানান, এসব মামলার মধ্যে পাঁচটিতে তাকে মোট ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, সাম্প্রতিক আন্দোলনের কারণেই তাকে ফাঁসির মুখোমুখি হতে হয়নি।এনসিপির এই নেতা আরও বলেন, দলের ছাত্রনেতারা জীবনের মায়া ত্যাগ করে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন। তাদের তিনি যোগ্য, মেধাবী ও দেশ পরিবর্তনের সক্ষম নেতৃত্ব হিসেবে উল্লেখ করেন।ইসহাক সরকারের ভাষ্য, “এই ছাত্রনেতাদের মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন সম্ভব।”
