নির্বাচনকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে কড়া বার্তা দিয়েছেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেছেন, কোনো প্রার্থীই পুলিশের কাছ থেকে ন্যূনতম ফেভার বা বিশেষ সুবিধা পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই এটিকে নির্বাচনকালীন নিরপেক্ষতা নিশ্চিতের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশংসায় ভাসাচ্ছেন।বিশ্লেষকদের মতে, পুলিশের এমন অবস্থান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
