ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী (হাফেজ) এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর চকবাজার থানার আমির আনিসুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।জামায়াতে ইসলামী সূত্র জানায়, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশ চলাকালে অস্ত্রসহ ওই দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে বলে জানিয়েছে দলটি।এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার আমির আনিসুর রহমান বলেন, আটককৃত দুইজনের মধ্যে একজনের গায়ে আওয়ামী লীগের দলীয় টি-শার্ট ছিল এবং অপরজন পাঞ্জাবি পরিহিত অবস্থায় ছিলেন। বর্তমানে তাদের চকবাজার থানার হেফাজতে রাখা হয়েছে।
