পলাতক তিন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, রাজারবাগ পুলিশ টেলিকম সংস্থার টেলিকম অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মাহমুদুল হাসান এবং জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিতু বিশ্বাস।প্রজ্ঞাপনে বলা হয়, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
