বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম।সম্প্রতি অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের নির্বাচনে তিনি এ পদে নির্বাচিত হন। পুলিশের পেশাগত উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।মোহাম্মদ জাহিদুল হাসান বর্তমানে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ প্রশাসনে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে এ নির্বাচিত হওয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
