পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে ব্যাপক রদবদলের অংশ হিসেবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ।রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের আদেশ দেওয়া হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী ডিআইজি মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ।সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কমিশনারের নেতৃত্বে বরিশাল মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে।
