ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।অফিস আদেশ অনুযায়ী, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানকে ডিএমপির আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসাইনকে গোয়েন্দা রমনা জোনে এবং লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু সাঈদকে মোহাম্মদপুর জোনে বদলি করা হয়েছে।এছাড়া, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এ এম ফজল-ই-খুদাকে গোয়েন্দা পল্লবী জোনে, অর্থ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনে এবং ট্রাফিক সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার জান্নাতুল ফেরদৌসকে এইচআরডি বিভাগের ট্রেনিং শাখায় বদলি করা হয়েছে।ডিএমপির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
