রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।বুধবার (১ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলা, গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের আওতায় তাদের আটক করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জনকে নিয়মিত মামলায়, ৩ জনকে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এবং ১৩ জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
