রাজধানীর মতিঝিল এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে মো. আসাদুজ্জামান সানি (২৩) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) মতিঝিল এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের সঙ্গে অসদাচরণ করেন আসাদুজ্জামান সানি। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।পরে ডিএমপির ট্রাফিক-মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান অভিযোগের বিষয়ে শুনানি শেষে আসাদুজ্জামান সানিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এছাড়া দণ্ডপ্রাপ্ত আসামিকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
