টানা আট মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার-কে সাময়িক বরখাস্ত করেছে সরকার।রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি জানানো হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী তার এ কর্মকাণ্ড ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তিনি যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেই তারিখ থেকেই তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান।
