ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেলকে উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।অপরদিকে, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খলিলুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা তেজগাঁও বিভাগ (তেজগাঁও জোনাল টিম) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।ডিএমপি সূত্রে জানা গেছে, রবিবার (২১ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
