সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানকে ঘিরে চলমান বিভিন্ন সমালোচনা ও অপপ্রচারের ঘটনায় তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় জনগণ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং সচেতন মহলের ব্যক্তিরা।স্থানীয়দের দাবি, গোয়াইনঘাট থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি মনিরুজ্জামান মানবিক পুলিশিং, জনসেবামূলক কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও দায়িত্বশীল আচরণ তাঁকে স্থানীয়ভাবে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও তারা মনে করেন।তাদের মতে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট কারণে একজন কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালানো অনাকাঙ্ক্ষিত। সমালোচনা থাকলে তা অবশ্যই তথ্য-প্রমাণভিত্তিক এবং ন্যায়সঙ্গত হওয়া উচিত।স্থানীয় সচেতন মহলের ভাষ্য, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই ওসি মনিরুজ্জামান আজ অনেক মানুষের সমর্থন পাচ্ছেন। তারা মনে করেন, একজন কর্মকর্তার কাজের মূল্যায়ন হওয়া উচিত তাঁর কর্মদক্ষতা, সততা ও জনসেবার ভিত্তিতে।এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেকেই তথ্যনির্ভর মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে অপপ্রচারের পরিবর্তে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
