মৌলভীবাজারের বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, অজ্ঞাতনামা মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।বুধবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।একই অনুষ্ঠানে গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ অবদানের জন্য বড়লেখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুলতান আহমেদকেও সম্মাননা প্রদান করা হয়। পরোয়ানা বাস্তবায়নে তাঁর নিষ্ঠা ও সফলতাকে স্বীকৃতি দিয়ে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।ডিআইজি ড. মো. জিললুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চার জেলার পুলিশ সুপার এবং মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নোবেল চাকমা উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, গত মে মাসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন, মাদক উদ্ধার, মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ওসি মনিরুজ্জামান খানকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।এ অর্জনে বড়লেখা থানা পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে বড়লেখা থানা একই ধারাবাহিকতা বজায় রাখবে।
