আইনশৃঙ্খলা রক্ষা ও অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করতে বাংলাদেশ পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের অপারেশনাল কাজে ব্যবহারের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে এসব যানবাহন কেনা হবে। এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে �। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম, অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এসব যানবাহন কেনা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন পিকআপ যুক্ত হলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল, দ্রুত সাড়া প্রদান এবং অপারেশন পরিচালনার সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
