বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি পদে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।রবিবার (০৭ জুন ২০২৬) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোহাম্মদ ফারুক আহমেদ এবং অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মোঃ মুশফেকুর রহমান, মোঃ মনিরুজ্জামান, ফারুক আহমেদ এবং রেজাউল করিম মল্লিক।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সংক্ষিপ্তভাবে সম্পন্ন হয়।
