সিআইডির দায়িত্বে থাকা ডিআইজি আলী আকবর খানের পদত্যাগের কারণ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী রেজা আহমদ ফয়সল চৌধুরী।বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে বলেন, পুলিশ প্রশাসনে কী ঘটছে এবং আলী আকবর খান কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া প্রয়োজন।বক্তব্যে তিনি দাবি করেন, দেশে দুটি প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে। একটি ‘লন্ডন সিন্ডিকেট’ এবং অন্যটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনকেন্দ্রিক একটি সিন্ডিকেট। তবে তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।রেজা আহমদ ফয়সল চৌধুরী আরও বলেন, তিনি অতীতেও বিভিন্ন সরকারের সময় দুর্নীতি নিয়ে লিখেছেন এবং বর্তমানে সংক্ষিপ্ত আকারে বিষয়গুলো তুলে ধরছেন।তিনি সিআইডির সাবেক প্রধান আলী আকবর খানের পদত্যাগের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।উল্লেখ্য, রেজা আহমদ ফয়সল চৌধুরীর উত্থাপিত অভিযোগগুলো তার ব্যক্তিগত বক্তব্য। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
