নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমকে একটি বিতর্কিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।ফেসবুকে ছড়িয়ে পড়া প্রায় ৪ মিনিট ৪ সেকেন্ডের ওই অডিওতে ওসিকে থানার সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, “পুলিশের চাকরি এক ধরনের ব্যবসা… আমরা কেউ কাউকে ঠকাব না… অভিযোগ ও মামলা থেকে টাকা ভাগাভাগির মতো বিষয় নিয়েও মন্তব্য রয়েছে।”অডিওতে তিনি আরও বলেন, সবাই যেন সমন্বয়ের মাধ্যমে কাজ করে এবং কেউ যেন কারও হক নষ্ট না করে। কথার এক পর্যায়ে ধর্মীয় প্রসঙ্গ টেনে সতর্কতামূলক মন্তব্যও করেন তিনি।তবে অভিযোগের বিষয়ে ওসি মো. আবুল হাশেম দাবি করেছেন, এটি তার কণ্ঠ নয় এবং তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি। তার ভাষায়, “আমি সামাজিক যোগাযোগমাধ্যমেই বিষয়টি জেনেছি, এমন কথা আমি কখনও বলিনি।”ঘটনাটি নিয়ে পুলিশ প্রশাসনের তদন্ত চলছে।
