জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনের তথ্যকে চ্যালেঞ্জ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী Sheikh Hasina। তিনি ওই সংখ্যাকে ‘ভিত্তিহীন’ ও ‘অত্যন্ত ভুল’ বলে দাবি করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের আইনজীবী Steven Powles KC-এর মাধ্যমে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার Volker Türk-এর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা।চিঠিতে বলা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্টে ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার যে তথ্য উল্লেখ করা হয়েছে, তা বিভ্রান্তিকর। সেখানে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের ১৫ জানুয়ারি ২০২৫ সালের গেজেটে নিহতের সংখ্যা ৮৩৪ জন উল্লেখ ছিল। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিসাবেও নিহতের সংখ্যা ৬৫০ জন বলা হয়েছিল।এসব তথ্যের ভিত্তিতে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত মৃত্যুর সংখ্যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করা হয়েছে।তবে এনডিটিভিতে প্রকাশিত চিঠির সত্যতা বা এর বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
