কারাবন্দী পুলিশ কর্মকর্তা এসএম তানভীর আহমেদ-কে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (২৫ মে) বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত-এর বিচারক মিরাজুল ইসলাম এ নির্দেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা নাসিম হোসেন আদালতে শ্যোন-অ্যারেস্ট (গ্রেপ্তার দেখানো) আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা দায়েরের প্রায় দেড় বছর পর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান জানান, আগামী ৪ জুন আসামিকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।এসএম তানভীর আহমেদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এবং কুষ্টিয়া জেলার সাবেক পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার-এ বন্দি আছেন।এ বিষয়ে আল মামুন উল ইসলাম বলেন, বরিশালে দায়ের হওয়া মামলায় আদালত শ্যোন-অ্যারেস্ট আবেদন মঞ্জুর করেছেন। আগামী ৪ জুন তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে বরিশাল আদালতে হাজির করা হবে।
