সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব। আটকরা হলেন মো. তারেক সরকার (৪০) ও মো. পলাশ কবির (৪২)।সোমবার (২৫ মে) দুপুরে কেরানীগঞ্জ এ র্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক কামরুজ্জামান।র্যাব জানায়, রবিবার নরসিংদী সদর উপজেলা এর সঙ্গীতা মোড় এলাকা থেকে তারেক সরকারকে এবং একই দিনে সায়েদাবাদ এলাকা থেকে তার সহযোগী পলাশ কবিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার তারেক সরকার একজন চাকরিচ্যুত সেনা সদস্য। ২০০৬ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার পর তিনি পরিচয় গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন এবং প্রায় ১৪ বছর সেখানে কর্মরত ছিলেন।
