মাদারীপুরের শিবচরে নিরাপদ খাদ্য আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (২৩ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এলিয়াম হোসেন।আদালত সূত্র জানায়, বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ সময় দীপ দধি ভাণ্ডার, ইসলাম সুইটস অ্যান্ড ফাস্ট ফুড, গোবিন্দ ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার এবং পিৎজা ইট নামের চারটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এ ছাড়া হাজী কাচ্চি ঘর, অধিকারী মিষ্টি ভাণ্ডার, ঘোষ মিষ্টি ভাণ্ডার, ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল আল রিফাত অ্যান্ড রেস্টুরেন্ট এবং ৭১ উৎসব চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারসহ ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেন আদালত।অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও র্যাব সদস্যরা।
