কুমিল্লা পুলিশ লাইন্স মসজিদে জুমার নামাজ আদায় করতে গিয়ে জুতা চুরির শিকার হলেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। নামাজ চলাকালে টি-শার্টের ওপর ‘খানদানি’ লেখা এক ব্যক্তি জুতা নিয়ে চলে যান বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।নামাজ শেষে বিষয়টি জানাজানি হলে পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে আটক করে।ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই বলছেন, “এসপির জুতাই যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী!”সম্প্রতি কুমিল্লায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এ ঘটনাকে বড় বার্তা হিসেবেই দেখছেন স্থানীয়রা।
