নাটোরের লালপুরের সাবেক ট্রাফিক পুলিশের টিআই আবেদ আলীর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগে বলা হয়, তিনি চাকরিজীবনে অবৈধভাবে আয় করে ঢাকা, বনপাড়া ও নিজ এলাকায় একাধিক বাড়ি, বিপুল জমি, প্লট ও ফ্ল্যাটের মালিক হয়েছেন, যার বাজারমূল্য প্রায় ১০–১২ কোটি টাকা।অভিযোগ অনুযায়ী, তিনি প্রায় ৫০ বিঘা জমি, একাধিক বিলাসবহুল বাড়ি ও ঢাকায় ফ্ল্যাট কিনেছেন এবং কর ফাঁকি দিতে অনেক সম্পদ কম দামে রেজিস্ট্রি করেছেন। অভিযোগকারীরা তার ও পরিবারের ব্যাংক হিসাব তদন্ত করে সম্পদের বৈধতা যাচাইয়ের দাবি জানিয়েছেন এবং বিষয়টি দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্তের আহ্বান জানিয়েছেন।অভিযোগ অস্বীকার করে আবেদ আলী দাবি করেছেন, তার সম্পদ বৈধ আয়ের (বেতন, শান্তিরক্ষা মিশন ও পৈত্রিক সম্পদ) মাধ্যমে
