নরসিংদীতে শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন করদাতার সম্মাননা পেয়েছেন Ahmed Akbar Sobhan। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সদর উপজেলা ভূমি অফিস চত্বরে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ভূমিসেবা মেলায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন Md. Abu Hena।জেলা প্রশাসক Israt Jahan Keya-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি Khayrul Kabir Khokon।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান।প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, দেশের অধিকাংশ অনাকাঙ্ক্ষিত বিরোধ ও মামলার মূলেই রয়েছে ভূমি-সংক্রান্ত জটিলতা। এসব মামলার দীর্ঘসূত্রতা ও হয়রানি কমাতে বর্তমান সরকার জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে।তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে জনগণ ঘরে বসেই বিভিন্ন ভূমিসেবা গ্রহণ করতে পারবে। এতে যেমন মানুষের ভোগান্তি কমবে, তেমনি ভূমি ব্যবস্থাপনাও আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।”
