সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।রোববার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘লাল কার্ড’ কর্মসূচি পালনকালে এ হামলার ঘটনা ঘটে।শিক্ষার্থীদের অভিযোগ, ডুয়েট ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। এতে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগের দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
