ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) দুই উপপুলিশ কমিশনারকে (ডিসি) নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।শনিবার (১৬ মে) ডিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক কার্যাদেশে এ তথ্য জানানো হয়।কার্যাদেশ অনুযায়ী, উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলামকে রমনা বিভাগের ডিসি হিসেবে এবং মিনা মাহমুদাকে ডিএমপির ট্রাফিক-অ্যাডমিন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।ডিএমপি জানায়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
