রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জমির প্রাথমিক মালিকানা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিতে অনিয়ম, ব্যাকডেট ব্যবহার, নোটিশ গোপন এবং পঞ্চপাত্রমূলক স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে, দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার করে কিছু কর্মকর্তা দীর্ঘদিন ধরে ভূমি রেকর্ড সংশোধন ও নামজারি কার্যক্রমে অনিয়ম করে আসছেন। এতে সাধারণ ভূমি মালিকরা হয়রানির শিকার হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে কাজ সম্পন্ন করার অভিযোগও রয়েছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন—জোনাল সেটেলমেন্ট অফিসার মো: নাজমুল হুদা, নাজির তোফাজ্জল হোসেন, পেশকার মো: শামীম হোসেন এবং ভু-রক্ষাসহকারী সেটেলমেন্ট অফিসার লতিফুর রহমান।এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগীরা দাবি করছেন, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
